২০২৬ সালের ১৩ ও ১৪ জানুয়ারি থেকে থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো মাঠে গড়াবে যথাক্রমে সাফ নারী ও পুরুষ ফুটসাল চ্যাম্পিয়নশিপ।
আসন্ন আসরকে সামনে রেখে আজ (২৩ ডিসেম্বর, মঙ্গলবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ও পুরুষ ১৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। নারী দলের অধিনায়ক করা হয়েছে এক সময় ফুটবল দলকে নেতৃত্ব দেওয়া সাবিনা খাতুন। 

তিনি দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহের পর আর তিনি দলে ফিরতে পারেননি।

জাতীয় ফুটবল দলে ডাক না পাওয়ায় সাবিনার মতো ফুটসালের ক্যাম্প ও অনুশীলন শুরু করেন মাসুরা, সুমাইয়া, নিলা, কৃষ্ণা।
আজ ঘোষিত চূড়ান্ত দলে সাবিনা খাতুনকে অধিনায়ক ও সুমাইয়া মাতসুমিসমাকে সহ-অধিনায়ক করা হয়েছে।
সাবিনা ও সুমাইয়ার দেশের বাইরে ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে অনেক।

By admin